Thursday, June 4, 2026

রানাঘাট -বাগদা- মানিকতলায় মক পোলিংয়ের সময় ইভিএম বিভ্রাট, ব্যাহত ভোটগ্রহণ

Date:

Share post:

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই তিন কেন্দ্রের বিধায়করা পদত্যাগ করে লোকসভায় প্রার্থী হওয়ায় উপনির্বাচন (WB by election) হচ্ছে। মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর এই কেন্দ্রেও আজ ভোট। সকাল ৭টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও অনেক বুথেই এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। সূত্রের খবর মানিকতলা (Maniktala) কেন্দ্রের ঘরবিবি লেনের বার্বিল্যান্ড স্কুলে ২৭০ নম্বর বুথে মকপোলিংয়ের সময় ইভিএম লক হয়ে যায়। ফলে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ।নদিয়া দক্ষিণের হবিবপুর বিন পাড়া প্রাথমিক বিদ্যালয় একটি বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ। উত্তর ২৪ পরগনার বাগদাতেও EVM বিভ্রাটের খবর মিলেছে।

বুধের মেঘলা আকাশে সকাল সকাল ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। করোনেশন উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বার বুথে ভোট দেন। তাঁর অভিযোগ বিরোধীরা শুরু থেকেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কমিশনে (EC) কোনও অভিযোগ জমা পড়েনি।


Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...