Tuesday, June 23, 2026

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, উন্নাওতে উল্টে গেল যাত্রীবাহী বাস! মৃত অন্তত ১৮ 

Date:

Share post:

বুধবার ভোররাতে উত্তরপ্রদেশের উন্নাওয়ের (Unnao, UP) লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Fatal road accident on Lucknow-Agra Expressway), দুধের ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক শিশুসহ অন্তত ১৮ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বিহার থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় দূরপাল্লার বাস। বুধবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেহতা মুজাওয়ার এলাকায় একটি দুধের ট্যাঙ্কারে ধাক্কা মারে বাস। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঙ্গারমাউ এবং বেহতা মুজাওয়ার থানার পুলিশ। বাসে ৫০ জন যাত্রী ছিলেন।প্রাথমিক অনুমান চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা। তদন্তে পুলিশ।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...