Wednesday, June 24, 2026

মেঘলা আকাশে ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে, উত্তরে আজও দুর্যোগের সর্তকতা

Date:

Share post:

উত্তরবঙ্গ জুড়ে যখন বৃষ্টির লাল সর্তকতা (North Bengal weather update) তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির আশায় হাপিত্যেশ করে বসে থাকা ছাড়া আর কোন উপায় নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় চলতি সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি (Weather Update)। ভোরের দিকে হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগলেও মেঘলা আকাশে গরম থেকে রেহাই মিলবে না। বুধবার কলকাতার (Kolkata Temperature) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলিসিয়া সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

৮ জুন বর্ষা আসার ঘোষণা হলেও একমাস পেরিয়ে দক্ষিণবঙ্গের ভাঁড়ার কার্যত বৃষ্টি শূন্য। দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । হাওয়া অফিস বলছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও তাতে গরম কমবে না। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও জারি লাল সতর্কতা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...