Thursday, March 12, 2026

কোপা আমেরিকার ফাইনালে উঠে বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত মেসির

Date:

Share post:

ফুটবল বিশ্বের দুই মহাতারকা এ বার মাঠ থেকে বিদায় নেবেন। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে চর্চা তুঙ্গে। রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বারই কেরিয়ারের শেষ ইউরো কাপ খেলেছেন। যদিওকোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। অন্যদিকে এলএম টেনের আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। ফুটবল মহলে এখন এটাই প্রশ্ন যে, লিও মেসি কি কেরিয়ারের শেষ কোপা আমেরিকা খেলছেন? ফাইনালে ওঠার পর মেসি যা ইঙ্গিত দিয়েছেন, তাতে তাঁর অবসর নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়েছে। ঠিক কী বলেছেন তিনি?

কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। ফাইনালে উঠে মেসি জানিয়েছেন, আমি মুহূর্তগুলো উপভোগ করছি। ঠিক যেমন গত বারের কোপা আমেরিকা, গত বারের বিশ্বকাপ উপভোগ করেছি। এই শেষের লড়াইগুলো আমি বেশ উপভোগ করি। আসলে এই কথার মধ্যে দিয়েই কি কোপায় অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন? ফুটবল মহলে শুরু হয়েছে এই নিয়ে আলোচনা। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা সেমিফাইনাল ম্যাচের শেষে মেসি বলেন, আমাদের সামনে আরও একটা ফাইনাল। ফের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। যা সহজ হবে না। এ বারের কোপা আমেরিকায় সেমিফাইনালের আগে গোল পাননি আর্জেন্টিনার অধিনায়ক। কানাডার বিরুদ্ধে গোল করেছেন। গড়েছেন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এখন মেসির ১০৯টি গোল। তিনি রয়েছেন রোনাল্ডোর ঠিক পরেই।

 

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...