Saturday, April 4, 2026

উপনির্বাচন শান্তিপূর্ণ, অভিযোগ-মাত্রই ব্যবস্থার দাবি কমিশনের

Date:

Share post:

রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন শান্তিপূর্ণ বলে জানালো নির্বাচন কমিশন। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটলেও অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, দাবি কমিশনের। অশান্তির ঘটনায় গোটা রাজ্য থেকে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত চার কেন্দ্রের ভোটদানের গড় ৬২.৭১ শতাংশ।

চার কেন্দ্রের মধ্যে রায়গঞ্জে ৬৭.১২ %, রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭ %, বাগদায় ৬৫.১৫ % ও মানিকতলায় ৫১.৩৯ % ভোট পড়েছে বিকাল ৫টা পর্যন্ত। চার কেন্দ্র থেকে ৯১টি অভিযোগ জমা পড়েছে। সবথেকে বেশি অভিযোগ এসেছে রানাঘাট দক্ষিণ ও বাগদা থেকে। অনেক বুথেই সন্ধ্যা ৬টার পরেও ভোট চলেছে বলে জানায় কমিশন।

বেশ কিছু জায়গায় হার নিশ্চিত বুঝে বিজেপি কর্মীরা গোলমাল পাকানোর চেষ্টা করে। কোথাও নিজেদের গোষ্ঠীকোন্দলকে তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা হয়েছে। এসবের পিছনে কোথাও কোথাও সিপিএমেরও মদত ছিল, দাবি তৃণমূলের। চার কেন্দ্রেই তৃণমূলল প্রার্থীরা বিপুল ভোটে জিততে চলেছেন। তাই তৃণমূলের এসবের কোনও প্রয়োজন নেই, প্রত্যয়ী তৃণমূল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...