Friday, March 13, 2026

উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ শেষে ঝামেলা, হাতাহাতি ফুটবলার সমর্থকদের মধ্যে

Date:

Share post:

কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে তুলকালাম। ম্যাচ শেষে হাতাহাতি সমর্থক-ফুটবলারদের মধ্যে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের শেষে। ১৫ বারের চ্যাম্পিয়নদের এদিন সেমিফাইনালে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কলম্বিয়া। আর এরপরই বিপত্তি। ভাইরাল ভিডিও।

যেইই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, ম্যাচ শেষ হতেই, কলম্বিয়ার সমর্থকেরা টুপি, ক্যান ছুড়তে শুরু করেন উরুগুয়ের ফুটবলারদের উদ্দেশে। মাথা গরম করে ফেলেন উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজ। সোজা গ্যালারিতে উঠে যান। এক সমর্থককে ঘুষি মারেন।নুনেজের সঙ্গে গ্যালারিতে ওঠেন মারিয়া গিমিনেজ এবং রোনাল্ড আরাউজো। তাঁরা যদিও কোনও সমর্থকের গায়ে হাত তোলেননি। নুনেজ যখন সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি করছেন, সেই সময় তাঁদের থামানোর জন্য এগিয়ে আসেন পুলিশকর্মীরা।

এই নিয়ে ম্যাচ শেষে উরুগুয়ের অধিনায়ক গিমিনেজ বলেন, “খুব খারাপ একটা অবস্থা তৈরি হয়েছিল। কোনও পুলিশকর্মী ছিলেন না। আধ ঘণ্টা পর তাঁরা আসেন। এটা হতাশাজনক। আমরা নিজেরাই পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। আশা করব আগামী ম্যাচে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন- বিচ্ছেদের জল্পনার মাঝে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট হার্দিকের স্ত্রী নাতাশার, কী বললেন তিনি?


spot_img

Related articles

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...