Saturday, April 4, 2026

রান আউট হতেই মাঠেই ঝামেলা পাঠান ভাইদের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

মাঠেই ঝামেলায় জড়ালেন পাঠান ব্রাদার্স। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেটাযে মিষ্টি একটা ঝগড়া তা জানাতে ভুললেন না ইরফান পাঠান। অবসরের পর মাঝেমাঝেই মাঠে দেখা যায় ইরফান পাঠান-ইউসুফ পাঠানকে। অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে যে সব প্রতিযোগিতাগুলি হয়, সেগুলিতে খেলেন তাঁরা। তেমনই লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলে খেলছেন দুই ভাই। সেখানেই খেলতে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠেই ঝগড়া জড়িয়ে পড়েন তাঁরা। রান আউট হয়ে ইউসুফ পাঠানের উপর রেগে যান ইরফান পাঠান।

যেই ভিডিও ভাইরাল, ব্যাট করছিলেন পাঠান ভাইয়েরা। ডেল স্টেইনের একটি বল কভার এলাকায় তুলে মারেন ইরফান। জাক কালিস ক্যাচ ধরতে পারেননি। একরান নেওয়ার পরে ইরফান দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ইউসুফ রাজি ছিলেন না। ইরফান মাঝ পিচ পর্যন্ত পৌঁছে গিয়ে পিছনে ফেরেন। কিন্তু তিনি ক্রিজে ঢোকার আগেই রান আউট হয়ে যান। আউট হওয়ার পরে ঘুরে ইউসুফের দিকে তাকিয়ে চিৎকার করেন ইরফান। তাঁর হাত নাড়া দেখে বোঝা যাচ্ছিল, বিরক্ত হয়েছেন। পাল্টা ইউসুফও চিৎকার করে কিছু একটা বলেন। আর এই ভিডিও নিমিষের মধ্যে ভাইরাল ।

যদিও এই ঘটনার পড়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ইরফান। যেখানে তিনি লেখেন, “ প্রত্যেক ভাইয়েরা এই ঘটনার সঙ্গে নিজেদের মিল পাবেন ।“

আরও পড়ুন- প্রকাশ্যে এল ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস, একই গ্রুপে ইস্ট-মোহন

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...