Wednesday, June 24, 2026

প্রকাশ্যে এল ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস, একই গ্রুপে ইস্ট-মোহন

Date:

Share post:

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। আর এদিন প্রকাশ্যে এল ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস। একই গ্রুপে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স ইস্টবেঙ্গল। মোট ছ’টি গ্রুপ হয়েছে এবার। ফাইনাল হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

ডুরান্ড কাপে এবার অংশ নেবেন ৪টি দল। এদের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ, আইলিগ, সেনা বাহিনীর আমন্ত্রিত দলগুলি ছাড়াও গতবারেও খেলে যাওয়া একাধিক আন্তর্জাতিক দল, যেমন নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং বাংলাদেশের আর্মি ফুটবল টিম অংশ নেবে। এবছর কোকরাঝাড় এবং কলকাতা সহ আয়োজক শহর হিসেবে যোগ দিচ্ছে জামশেদপুর এবং শিলংও। প্রত্যেকটি শহরে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রধান ভেনু কলকাতায় তিনটি গ্রুপের খেলা হবে। জামশেদপুর, শিলং এবং কোকরাঝাড়ে একটি করে গ্রুপের ম্যাচ হবে।

টুর্নামেন্টটি রাউন্ড-রবিন লিগ এবং নকআউট ফর্ম্যাটে হবে। মোট ৪৩টি ম্যাচ খেলা হবে। প্রতিটি গ্রুপের সেরা দলগুলি, এবং দুই সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল নকআউট পর্বে উঠবে।

একনজরে ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস-

গ্রুপ এ – মোহনবাগান, ইস্টবেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স, ডাউনটাউন হিরোজ এফসি

গ্রুপ বি – বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি, ইন্ডিয়ান নেভি, মহমেডান স্পোর্টিং ক্লাব।

গ্রুপ সি – কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি, সিআইএসএফ প্রোটেক্টর্স এফটি।

গ্রুপ ডি – জামশেদপুর এফসি, চেন্নায়ান এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাংলাদেশ আর্মি।

গ্রুপ ই- ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি, বিএসএফ

গ্রুপ এফ- এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি, ত্রিভুবন আর্মি এফসি।

আরও পড়ুন- পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত : সূত্র

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...