Friday, April 3, 2026

সিগন্যাল ভেঙে সোজা ফুটপাতে বেপরোয়া চালক! গুরুতর জখম ৫, ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

Date:

Share post:

এবার সিগন্যাল (Signal) ভেঙে সোজা ফুটপাতে (Footpath) গাড়ি তুলে দিলেন বেপরোয়া চালক। ঘটনায় জখম কমপক্ষে পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছেন দু’জন পুলিশ কর্মীও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার ক্যামাক স্ট্রিটে (Camac Street)। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে চেকিং চলছিল। তখনই ক্যামাক স্ট্রিটে সিগন্যাল ভেঙে বেপরোয়া চালক ফুটপাতে গাড়ি চালিয়ে দেন। তাতে পাঁচজন জখম হন।

পুলিশ সূত্রের খবর, গাড়িটি এ রাজ্যের নয়। গাড়িটির রেজিস্ট্রেশন অনুযায়ী, সেটি তেলেঙ্গানার। ইতিমধ্যে চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে দুর্ঘটনার পরই জখম দুই পুলিশ কর্মী-সহ পাঁচজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয় বলে খবর। উল্লেখ্য গত রবিবার ভোরে মুম্বইয়ের ওরলিতে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) নেতার ছেলে মিহির শাহ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। তাঁর বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্কুটার আরোহী এক গৃহবধুর।

এর আগে গত ১৯ জুন চেন্নাইয়ে রাজ্যসভার সাংসদ বিড়া মস্তান রাওয়ের মেয়ে মাধুরীর বিরুদ্ধে ফুটপাতে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তির।


Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...