Saturday, April 4, 2026

একমাস পেরিয়েও মহাকাশে আটকে,  কী বার্তা দিলেন সুনীতা

Date:

Share post:

এখনও মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর। ১০ দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ১০ দিন কী প্রায় একমাস কেটে গিয়েছে তাঁরা এখনও মহাকাশ থেকে ফিরে আসতে পারেননি। কবে তাঁরা পৃথিবীতে ফিরে আসতে পারবেন সেই নিয়ে এখনও কিছু জানাতে পারেনি আমেরিকার গবেষণা সংস্থা নাসা। তার মধ্যেই বিশ্ববাসীকে বার্তা দিলেন সুনীতা।

সুনীতা জানিয়েছেন, “হেরে যাওয়ার প্রশ্নই নেই। এই মন্ত্র জপে এখানে আছি। সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের। সে রকম হলে মহাকাশ স্টেশন থেকে নিজেদের ‘আনডক’ করে ঘরে ফেরার রাস্তা বের করতে পারব বলেই বিশ্বাস। আমি আশাবাদী যে মহাকাশযানটি আমাদের নিশ্চিত ভাবে ঘরে ফেরাবে। “

গত ৫ জুন নাসার দুই নভশ্চর পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। ১০ দিনের অভিযানে মহাকাশে পাঠানো হয়েছিল তাঁদের। কিন্তু একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁরা এখনও ফিরতে পারেননি। বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চেপে রওনা দিয়েছিলেন সুনীতা এবং বুচ, তাতে গোলযোগ দেখা দেওয়াতেই তাঁরা মহাকাশে আটকে গিয়েছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...