Friday, June 26, 2026

পক্ষাঘাতগ্রস্ত ছেলের জন্য স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধের, ইউথেনেসিয়ায় অনুমতি নেই আদালতের 

Date:

Share post:

একটা দুর্ঘটনায় বদলে গেছে জীবন। মোহালির চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে (Chandigar University) সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে যাওয়া ছেলেটা ২০১৩ সালে কলেজের চার তলা থেকে পড়ে যায়। প্রাণে বেঁচে গেলেও জীবন যেন সেখানেই স্তব্ধ হয়ে গেছিল হরিশের। গুরুতর মাথার আঘাত, স্নায়ুর কঠিন রোগ, শরীরের প্রায় সমস্ত অকেজো অঙ্গ নিয়ে এগারো বছরের বেশি সময় ধরে শয‌্যাশায়ী। বাবা এই দৃশ্য আর চোখে দেখতে পারছিলেন না। প্রতিদিন তিলে তিলে শেষ হয়ে যাওয়ার আগে জীবদ্দশায় ছেলেটা যেন নরক যন্ত্রণা ভোগ করছে। অসহায় বাবা ছুটে যান আদালতে, আর্জি একটাই ছেলেটাকে স্বেচ্ছামৃত্যুর (mercy-killing) অনুমতি দেওয়া হোক। কিন্তু মানবিকতার অনুভূতি স্পর্শ করতে পারল না আদালতকে। খারিজ হলো ইউথেনেসিয়ার (passive euthanasia) আবেদন।

পক্ষাঘাতগ্রস্ত ছেলের বাবার বয়স ৬২ বছর। মাত্র সাড়ে তিন হাজার টাকা পেনশন পান। সংসার চালাতে স্ত্রীর সাহায্যে স্যান্ডউইচ তৈরি করে বিক্রি করেন। হরিশের ভাই অল্প বেতনে চাকরি করে। বহু দিন ধরেই ছেলের অসহনীয় যন্ত্রণা বাড়তে দেখা, আর্থিক অনটন এবং মানসিক চাপে বিধ্বস্ত হরিশের বাবা-মা। শেষ পর্যন্ত দিল্লি হাই কোর্টে ছেলের ইচ্ছামৃত্যুর আর্জি জানান বৃদ্ধ রানা এবং তাঁর স্ত্রী নির্মলা দেবী। মেডিক্যাল বোর্ড বসিয়ে হরিশকে স্বেচ্ছামৃত্যু দেওয়া হোক এই আবেদন জানিয়েছিলেন। কিন্তু গত ৮ জুলাই আদালত তা খারিজ করে দিয়েছে। একইসঙ্গে আদালত জানিয়ে দেয়, এদেশের আইন স্বেচ্ছামৃত্যুর (passive euthanasia) অনুমতি দেয় না।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...