Saturday, April 4, 2026

১ থেকে বেড়ে ৪, রাজ্যে ইডি আদালতের সংখ্যা বৃদ্ধি!

Date:

Share post:

আর্থিক মামলার তদন্তে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সির দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দিনের পর দিন অভিযুক্তদের গ্রেফতার করা বা হেফাজতে নেওয়ার পর আদালতে মামলার নিষ্পত্তি করে উঠতে পারিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রের অঙ্গুলিহিলনে চলা এজেন্সি ইডিকে কখনও হাইকোর্ট আবার কখনও সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। এবার জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে রাজ্যে বাড়ানো হলো ইডি আদালতের (ED special court) সংখ্যা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এক থেকে বেড়ে রাজ্যে ১ আদালতের সংখ্যা দাঁড়ালো ৪। সিবিআই-এর বিশেষ আদালতের মধ্যেই এজলাস বসবে বলে জানা যাচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে কেন্দ্র।

এর আগে ইডির লাগামহীন অভিযান এবং গ্রেফতারের বিরুদ্ধে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনের মাঝেই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে দেশের শীর্ষ আদালত জানায় বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) মামলার ১৯ নম্বর ধারায় (অর্থ নয়ছয়) অভিযুক্ত ব্যক্তিকে আর নিজে থেকে গ্রেফতার করতে পারবে না ইডি। বুধবার কেন্দ্রের সিবিআই অপব্যবহারে রাজ্যের মামলা শোনার অনুমতি দিয়েছে সুপ্রিম আদালত। সবমিলিয়ে বেশ চাপেই রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে যে দ্রুত মামলার নিষ্পত্তি করে নিজেদের ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় এবার ED আদালতের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত।


Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...