Thursday, June 25, 2026

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

Date:

Share post:

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশনের ফুল বেঞ্চ। এই পরিস্থিতিতে রাজ্যে কত দফায় নির্বাচন, তা নিয়ে শুরু জল্পনা। কমিশন সূত্রে খবর ২০২৬ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তিন দফায় করার প্রক্রিয়া শুরু করেছে কমিশন। সে ক্ষেত্রে মে মাসের শুরুতেই ভোটের ফলাফল প্রকাশিত হয়ে যাবে।

নির্বাচন কমিশনের একটি সূত্রের মতে, বাংলায় নির্বাচন হতে পারে ২২, ২৬ ও ৩০ এপ্রিল। সেক্ষেত্রে ফলাফল ঘোষণা হতে পারে ৩ মে। এভাবেই রাজের তিন দফার নির্বাচন চূড়ান্ত করতে পারে নির্বাচন কমিশন, যা স্পষ্ট হবে রবিবার বিকালেই।

আরও পড়ুন : অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রাজ্যে নির্বাচন প্রস্তুতিতে এসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করে কত দফায় নির্বাচন করানো সম্ভব, তা নিয়ে প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এক দফায় নির্বাচনেও প্রস্তুত, বলে জানিয়েছিলেন সিইও মনোজ আগরওয়াল। বিজেপির তরফে এক দফায় ভোটের দাবি তোলা হয়েছিল সর্বদল বৈঠকে। তবে নির্বাচন কমিশন সেই পথে নাও হাঁটতে পারে, এমনটাই খবর কমিশন সূত্রে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...