Saturday, June 20, 2026

সবজির আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে মানিকতলা বাজারে টাস্ক ফো.র্সের অ.ভিযান

Date:

Share post:

বাজারের সবজির দাম আকাশছোঁয়া। দাম এতটাই যে বাজারে গিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস। এই দাম নিয়ন্ত্রণে দুদিন আগেই জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি টাস্ক ফোর্সকে বিভিন্ন বাজার পরিদর্শন করে দাম বাড়ার প্রকৃত কারণ জেনে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। একটি কমিটিও গড়ে দেন। মুখ্যসচিবের নেতৃত্বে সেই কমিটি প্রতি সপ্তাহে বৈঠকে বসে রিপোর্ট পর্যালোচনা করবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ১০ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে।

আজ, বৃহস্পতিবার অগ্নিমূল্য বাজারে আনাজপত্রের দাম কমাতে বাজারে বাজারে ঘুরে দেখছেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যরা এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। এদিন সাতসকালে মানিকতলা বাজার ঘুরে দেখেন তাঁরা। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে, কমল কুমার দে ছিলেন এদিনের অভিযানে। ছিলেন বটতলা থানার অফিসাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দেন। কালোবাজারি নিয়ে সতর্ক করেন মুনাফাখোরদেরও। মুখ্যমন্ত্রীর কথায, “টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।” বুধবার কাঁকুড়গাছি বাজার, শিয়ালদার কোলে মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স। পাইকারি বাজারে দামের সঙ্গে খুচরো বাজারের দামের পার্থক্য কত তা জানতে নথিপত্র দেখতে চাওয়া হয় বিক্রেতাদের থেকে।

টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ব্যবসায়ীদের স্পষ্ট হঁশিয়ারি দেন, যে দামে সবজি কেনা হচ্ছে, তার দ্বিগুণ দামে বিক্রি করা বন্ধ করতে হবে। যদিও ব্যবসায়ীরা জানান, মিডলম্যানরা মুনাফার জন্য দাম বেশি নিচ্ছে। তাই সব সবজির দাম এত চড়া। তবে রাজ্য সরকার যে এসব বরদাস্ত করবে না এবং এই অভিযান যে চলবে তাও জানিয়ে দেওয়া হয়। এরই পাশাপাশি,ন্যায্য দামে ক্রেতাদের সবজি দিতে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের সুফল বাংলার স্টলের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, গত পাঁচ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে এবছরের সবজির দাম। মাথায় হাত কৃষক-সবজি বিক্রেতা থেকে সাধারণ মানুষের।জুন মাসে বেগুনের দাম ছিল ৫০ টাকা/কেজি, বর্তমানে তা ১৪০-১৫০ টাকা/কেজি। বিনসের দাম ছিল জুন মাসে ১৪০ টাকা/কেজি, বর্তমানে তা ২০০টাকা/কেজি। অপরদিকে, পালং শাকের দাম ৩০০টাকা/কেজি।ক্যাপসিকাম এবং সজনে ডাটার দাম ২০০টাকা/কেজি। বর্তমানে, সে সব সবজির দাম ১০০-এর নীচে তা হল পটল, লাউ, ঢ‍্যাঁড়শ, বাঁধাকপি।

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...