Saturday, June 20, 2026

পরিবহণ-সংক্রান্ত নানা বিষয়ে বিশেষ বৈঠক করলেন মন্ত্রী

Date:

Share post:

পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে বুধবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে বিশেষ বৈঠক করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহণ সচিব, বিভিন্ন জেলার এডিএম, আরটিও, এআরটিও ও পরিবহণ দফতরের আধিকারিকেরা। বৈঠকে আলোচনা হয় গাড়ির রেজিস্ট্রেশন, পারমিট, ট্যাক্স সংগ্রহ থেকে বৈধ কাগজপত্র খতিয়ে দেখা, ওভারলোডিং বন্ধ করা এবং পথ নিরাপত্তা ইত্যাদি বিষয়ে। দুর্ঘটনা কমানো নিয়েও আলোচনা করেন মন্ত্রী। পাশাপাশি পরিবহণ ব্যবসায়ীদের ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির ওপরও জোর দেওয়া হয়।

আরও পড়ুন- তেলেঙ্গানার হোস্টেলের চাটনিতে জীবন্ত ইঁদুর! রেগে লাল পড়ুয়ারা

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...