Saturday, June 20, 2026

ইউরো কাপে নাটকীয়ভাবে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি ইংল্যান্ড

Date:

Share post:

ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড। বুধবার রাতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি হ্যারি কেনরা। যখন আরও ৩০ মিনিট অতিরিক্ত সময়ের প্রস্তুতি নিচ্ছিল সবাই, ঠিক সেই সময় সুপারসাব অলি ওয়াটকিন্সের গোল পার্থক্য গড়ে দিল। ৯০+১ মিনিটে কোল পালমারের পাস থেকে কোণাকুণি শটে নিখুঁত প্লেসিং। তৃতীয়বার মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড।

ইউরোয় পরপর দু’বার। ২০২০ সালের পর ২০২৪। দীর্ঘ বছর পর রবিবার বার্লিনে ট্রফির সন্ধানে নামবে গ্যারেথ সাউথগেটের দল। আগেরবার ঘরের মাঠে ফাইনালে ইতালির কাছে হারতে হয়েছিল। এবার আর তার পুনরাবৃত্তি চাইবেন না হ্যারি কেনরা।‌
এদিকে ম্যাচের বয়স যত বাড়তে থাকে দুই দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গার জন্য মরিয়া হয়ে যায়। কিন্তু কাজের কাজ করতে পারছিল না ইংল্যান্ড কিংবা নেদারল্যান্ডস। ছোট ছোট কিছু আক্রমণ করলেও সফলতা মিলছিল না কারোরই।

ম্যাচে যখন নির্ধারিত সময় শেষ হওয়ার পথে অর্থাৎ অতিরিক্ত সময় যখন চোখ রাঙানি দিচ্ছে সেই সময় দারুণ একটি সুযোগ হাতছাড়া করে ইংলিশরা। ফলে আর এগিয়ে যাওয়া হয়নি।

কিন্তু এরপরে এলো কাঙ্খিত মুহূর্তটা, ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে কাঙ্খিত গোলের দেখা পেল ইংলিশরা।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ইউরোপ ফাইনালে চলে গেল ইংল্যান্ড। আর হেরে ৩৬ বছরের অপক্ষা আরও বাড়িয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নেদারল্যান্ডস।

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...