Thursday, June 25, 2026

পাহাড়ে দুর্ঘটনা, পাথর ধসে পিষে গেল যাত্রিবাহী গাড়ি! মৃত ১

Date:

Share post:

অতি বৃষ্টির জেরে বড় দুর্ঘটনা উত্তর সিকিমে (Accident in north sikkim due to landslide)। পাহাড় থেকে পাথর গড়িয়ে পিষে গেল যাত্রিবাহী গাড়ি। মৃত্যু হয়েছে চল্লিশোর্ধ্ব এক মহিলার, আহত বহু। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি লিঙি থেকে সিংথামের দিকে যাওয়ার সময় মাখা সিংবেলের কাছে পাহাড় থেকে হুড়মুড়িয়ে পাথর গড়িয়ে পড়ে। গাড়ির একাংশ দুমড়ে-মুচড়ে যায়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌসম ভবনের (IMD) খবর অনুসারে এখনই উত্তরের দুর্যোগ কমার কোনও লক্ষণ নেই। গত কয়েক দিন ধরেই সিকিমের একাধিক জায়গায় ধস নেমেছে। আর এই ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধ হয়ে গিয়েছে। গত প্রায় ১৫ দিন ধরে বৃষ্টি চলছে। টানা বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বেড়েছে, বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারে বৃষ্টি বাড়বে। ইতিমধ্যেই আলাগড় রোড হয়ে গোস-খান-লাইন দিয়ে বিকল্প যে রাস্তা রয়েছে, মেরামতির কারণে সেটিও বন্ধ। ফলে সমস্যা আরও বেড়েছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...