Saturday, April 4, 2026

প্রকৃতির রোষে বিহার, বজ্রপাতে একদিনে মৃত ২৫!

Date:

Share post:

ফের মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশের পর এবার বিহার। বাজ পড়ে একদিনে মৃত্যু ২৫ জনের। আহত হয়েছে কমপক্ষে ৩৯ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একইসঙ্গে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

যে ২৫ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৫ জন মধুবনির বাসিন্দা, ৪ জন ঔরঙ্গাবাদের, ৩ জন সুপাউল এবং নালন্দার বাসিন্দা। ২ জন করে মারা গিয়েছে লক্ষ্মীসরাই এবং পাটনাতে। ১ করে মারা গিয়েছে বেগুসরাই, জামুই, গোপালগঞ্জ, রোহতাস, সমস্তিপুর এবং পুর্নিয়ায়। বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে বলা হয়েছে এখনও পর্যন্ত জুলাই মাসে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৫০ জনের।

বিহারে কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, পাটনা-সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কবার্তা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...