Saturday, April 4, 2026

ক্ষমতা পেয়েই প্রতিহিংসা চন্দ্রবাবুর! অন্ধ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী খুনের চেষ্টার FIR-এ

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় এসেই চন্দ্রবাবু নাইডু সরকার পরাজিত ওয়াইএসআর কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করল। মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পরে বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু জেলে কাটিয়েছেন অনেকদিন। এবার জেল থেকে বেরিয়েই তিনি সোজা রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই পদ পেয়েই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহনের নামে খুনের চেষ্টার অভিযোগ তুলে তাঁকে জেলে ঢোকানোর পরিকল্পনা।

কেন্দ্রের বিজেপি সরকার গঠনে চাবিকাঠির ভূমিকা নিয়েছেন চন্দ্রবাবু নাইডু। বিজেপি মহলে তাঁর দর বাড়ার উদাহরণ অন্ধ্রপ্রদেশের জন্য কোটি কোটি টাকার প্যাকেজ ঘোষণা। এবার সেই বিজেপির হাত ধরেই প্রতিহিংসার পথে নাইডু সরকার। টিডিপির প্রাক্তন সাংসদ তথা উন্ডির টিডিপি বিধায়ক রঘুরাম কৃষ্ণম রাজুর অভিযোগ তাঁকে জেলে বন্দি অবস্থায় তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়। মারধর এমনকি তাঁর বুকের উপর বসে তাঁর শ্বাসরোধ করে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল।

এই অভিযোগ তিনি গুন্টুর থানায় দায়ের করেন পুলিশের প্রাক্তন ডিজি পিএসআর অঞ্জনেয়েলু, সিআইডি-র প্রাক্তন পুলিশ সুপার, গুন্টুরের সরকারি হাসপাতালের সুপার ডাঃ ডি প্রভাবতী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহনের নামে। অভিযোগ অনুসারেই এফআইআর দায়ের হয়, এবং তাতে নাম রয়েছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর।

জগন মোহনের নামে মূলত পুলিশ হেফাজতে মারধর, খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী টিডিপি নেতার অভিযোগ, তিনি পুলিশি হেফাজতে থাকাকালীন ফোনে পুলিশ আধিকারিকদের তাঁকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...