Thursday, April 2, 2026

সাতসকালে ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন

Date:

Share post:

সাতসকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহর কলকাতায় (kolkata)। শুক্রবার দমদমের (Dum Dum) নাগেরবাজার (Nagerbazar) সংলগ্ন এলাকার যশোর রোডের ওপর এক গেঞ্জি কারখানায় আচমকাই আগুন লাগে। সূত্রের খবর, এই মুহূর্তে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এদিন দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন আগুন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। ইতিমধ্যে দমকলের ২০ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে ঘটনার তদন্ত শুরু হবে বলে সাফ জানিয়েছেন দমকল মন্ত্রী। দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না বলেই মত সুজিত বসুর।

স্থানীয় সূত্রে খবর, এদিন প্রথমে এই কারখানায় আগুন লাগেনি। কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদামে আগুন লাগে। পরে তা কারখানায় ছড়িয়ে পড়ে। এদিন ভোররাত ৩টে নাগাদ ওই গুদামে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ পুরোদমে চললেও সম্পূর্ণভাবে আগুন নেভাতে ঠিক কতক্ষণ সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। তবে কারখানায় কোনও কর্মী আটকে নেই বলেই জানানো হয়েছে দমকলের তরফে। যারা ছিলেন তাঁদের সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে।


তবে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ যে কারখানায় আগুন লেগেছে তার পাশে একটি বিয়েবাড়ি, ওষুধ, আসবাবপত্রের গুদাম এবং আরও একটি গেঞ্জির কারখানা রয়েছে। প্রতিটি গুদামেই দাহ্য বস্তুর সংখ্যা বেশি। ফলে রীতিমতো উত্তেজনা বাড়ছে এলাকায়।


Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...