Tuesday, June 23, 2026

বিল আটকে উন্নয়নমূলক কাজে বাধা! রাজ্যপালের বোসের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য সরকার

Date:

Share post:

রাজ্যের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের ফাইল আটকে রাজভবনে। ফলে থমকে রয়েছে কাজ। এই অভিযোগ তুলে শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার। অভিযোগ, রাজ্য সরকারি প্রকল্পে আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল বোস। এর জেরে সংবিধান বিরোধী কাজ করছেন তিনি। একই সঙ্গে উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা তৈরি করছেন বলে অভিযোগ রাজ্যের। এদিন রিট পিটিশন দাখিল করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই আর্জি গ্রহণ করেছে।বেশ কিছুদিন ধরেই রাজ্য-রাজভবন ঠাণ্ডা লড়াই চলছে। রাজভবনে তরুণী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য। মুখ্যমন্ত্রীও কটাক্ষ করেন সেই ঘটনা নিয়ে। এরপরে উপনির্বাচনের জয়ী ২ বিধায়কের শপথ নিয়ে সংঘাত নতুন মাত্রা পায়। রাজভবনে মেয়েদের নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। এ বার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল নবান্ন।

এদিন শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেন আইনজীবী আস্থা শর্মা। তিনি আদালতকে জানান, রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৮ টি বিল আটকে রেখেছেন। ওই বিলগুলি আটকে রেখে রাজ্যপাল সংবিধানের ২০০ নম্বর বিধি ভঙ্গ করছেন। যা কোনও গণতন্ত্রিক শাসনব্যবস্থা ও জনকল্যাণের পরিপন্থী। কারণ এই ধরনের বিলের মাধ্যমেই জনকল্যাণমূলক কাজ করা হয়।






Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...