Saturday, June 27, 2026

স্বচ্ছ ভারত মিশনের কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

Share post:

রাজ্যের গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্প সফল ভাবে রূপায়ণ করতে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এবার থেকে গ্রাম পঞ্চায়েতগুলিকে বাদ দিয়ে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীকে সামনে রেখে বিডিও-রা সরাসরি এই কেন্দ্রীয় প্রকল্প রূপায়ন করবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিব পি উলুগানাথন জেলাশাসকদের চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গ্রামের মানুষের মধ্যে শৌচালয়ের প্রয়োজনীয়তা সচেতনতা প্রচারের কাজ মহিলারা বেশি ভালো ভাবে করতে পারবে বলে রাজ্য সরকার মনে করে। তাই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একাজে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। এই মুহূর্তে রাজ্যে পঞ্চায়েত এলাকায় ১২ লক্ষ ৫ হাজার ৯৪৬টি মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। যাদের সদস্য সংখ্যা ১ কোটি ২২ লক্ষ ৭৬৪ জন। পঞ্চায়েত সচিব চিঠিতে ১৫ অগস্টের মধ্যে এই কর্মসূচি শেষ করার জন্য জেলাশাসকদের জানিয়ে দিয়েছেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজ এলাকায় সচেতনতা প্রচারের পাশাপাশি গ্রামের কোন বাড়িতে শৌচালয় রয়েছে, কোথায় নেই, তার তালিকা তৈরি করেছেন। তা গত সপ্তাহেই সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের কাছে জমা পড়ার কথা।বিডিও এরপর এই তালিকা নিয়ে সরকারি পোর্টালে যাচাই করে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করবেন। নিয়ম মতো কাজ শেষ হলেই সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শৌচালয় নির্মাণের টাকা পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন- ‘হকার উচ্ছেদ ও নিয়ন্ত্রণের মধ্যে তফাৎ আছে’, বিরোধীদের অপপ্রচার ভেস্তে দিয়ে জবাব ফিরহাদের

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...