Friday, June 5, 2026

আনোয়ার আলিকে নিয়ে নাটক অব্যহত, লাল-হলুদে সই করেও কি মোহনবাগেনে এই ডিফেন্ডার ?

Date:

Share post:

আনোয়ার আলিকে নিয়ে নাটক অব্যহত।বুধবার রাতে ইস্টবেঙ্গল এফসিতে সই করেন আনোয়ার আলি। তবে তাঁর লাল-হলুদে খেলা নিয়ে তখনই সংশয় দেখা দেয়। কারণ লোনে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে আনোয়ারে সঙ্গে। আর এখন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ইস্টবেঙ্গলে সই করলেও লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে ভারতীয় দলের এই ডিফেন্ডার নামতে পারবেন কিনা তা নিয়ে জটিলতা রয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখবে এআইএফএফ-এর প্লেয়ার স্টেটাস কমিটি। কেরিয়ার বাঁচানোর স্বার্থে আনোয়ার নিজেও সেই আবেদন করেছেন বলে সূত্রের খবর। এখন ফেডারেশন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

ফেডারেশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুসারে লোন ডিল নিয়ে যে নিয়ম ফিফা চালু করেছে, তা ভারতের ক্ষেত্রে লাঘু হবে ২০২৫-এর জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো থেকে। এদিকে এখন চলছে আগস্ট ট্রান্সফার উইন্ডো। ইস্টবেঙ্গল তার মধ্যেই এই ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে। ফলে এখন যা পরিস্থিতি তাতে লাল-হলুদে সই করলেও এখনও আনোয়ারের খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না কোনও পক্ষ। সরকারি ঘোষণাও হয়নি। যদিও মোহনবাগান সুপার জায়েন্ট আজকেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুঝিয়ে দিয়েছে, আনোয়ার তাদের দলেই রয়েছেন।

দিল্লি এফসি থেকে লোনে নিয়ে আনোয়ারের সঙ্গে দীর্ঘ চুক্তি করে মোহনবাগান। সম্প্রতি ইস্টবেঙ্গল কর্তারা সেই চুক্তির আইনি ফাঁক খুঁজে দেখেন। সব কাগজপত্র খতিয়ে দেখে ফিফার নতুন নিয়মে লোনে আনোয়ারকে সই করায় লাল-হলুদ। ফিফার নতুন নিয়মে কাউকে একবছরের বেশি চুক্তিবদ্ধ করা সম্ভব নয়। ফিফার ওই নতুন নিয়মের বলেই আনোয়ারকে চুক্তিবদ্ধ করে ইস্টবেঙ্গল।

২০২৩ মরশুমে চার বছরের লোন ডিলে দিল্লি এফসি থেকে মোহনবাগানে এসেছিলেন আনোয়ার। মরশুমের অনেকটা সময় চোটের জন্য বাইরে থাকতে হলেও, যেটুকু খেলেছেন তাতে ভরসা দিয়েছেন এই ডিফেন্ডার। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে গোলও রয়েছে তাঁর।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...