Saturday, June 20, 2026

উইম্বলডনের নতুন রানি বার্বোরা ক্রেচিকোভা

Date:

Share post:

উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা। এদিন ফাইনালে তিনি হারালেন ইতালির জেসমিন পাওলিনকে। ম্যাচের ফলাফল ৬-২, ২-৬, ৬-৪।ম্যাচ হারলেও এদিন মন জিতে নেন পাওলিন। এদিকে এদিন উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দ্বিতীয় গ্যান্ডস্লাম জয় করলেন তিনি। ২০২১-র ফরাসি ওপেনের পর জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ক্রেচিকোভা।

এদিন প্রথম সেটে প্রতিপক্ষকে এক রকম দাঁড়াতেই দেননি ক্রেচিকোভা। পাওলিনর দু’টি সার্ভিস ভাঙেন তিনি। ৬-২ ব্যবধানে জিতে নন প্রথম সেট। পিছিয়ে পড়লেও হাল ছাড়েননি পাওলিনি। দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন তিনি। চেনা ফর্মে দেখা যায় পাওলিনিকে। তিনিও পাল্টা ৬-২ ব্যবধানে জেতেন প্রতিপক্ষের সার্ভিস দু’বার ভেঙে। সমতা ফেরান তিনি। তৃতীয় সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় নির্ণায়ক। সপ্তম গেমে পাওলিনির সারভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান ক্রেচিকোভা। নিজের পরের সার্ভিস গেম ধরে রেখে ৫-৩ করে ফেলেন। পাওলিনি পরে ৫-৪ করলেও লাভ হয়নি। শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেন ক্রেচিকোভা। এই জয়ের ফলে ২০২১ সালে ফরাসি ওপেন জয়ের তিন বছর পর উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন তিনি। টেনিসজীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ক্রেচিকোভা।

আরও পড়ুন- এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের


Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...