Saturday, June 20, 2026

মরশুমের প্রথম ডার্বি জিতে কী বললেন লাল-হলুদ কোচ বিনো জর্জ ?

Date:

Share post:

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ডার্বিতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। আর মরশুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ। বাগান ব্রিগেডকে হারায় ২-১ গোলে। আর ইস্টবেঙ্গলের এই জয়ে খুশি লাল-হলুদ কোচ বিনো জর্জ। কৃতিত্ব দিলেন দলের ছেলেদের।

ম্যাচ শেষে বিনো জর্জ বলেন, “ কলকাতা ডার্বি একটা যুদ্ধ। স্কোরলাইন দেখে বোঝা সম্ভব নয় এই ম্যাচের তীব্রতা কতটা।“ এরপর পিভি বিষ্ণুর প্রসংসা করেন বিনো। এদিকে ডার্বিতে গোল করে বিষ্ণু বলেন বলেন, “ডার্বিতে গোল করে, ম্যাচের সেরা হওয়ায় আমি খুশি।

এদিকে ম্যাচ হেরে হতাশ বাগান কোচ ডেগি কার্ডোজো। তিনি মনে করেন, দুটি গোলই হয়েছে নিজেদের ভুলে। প্রথম গোলটির সময় দুই ডিফেন্ডারের ফাঁক থেকে বল রিসিভ করেন বিষ্ণু। আর দ্বিতীয় গোলের সময় গোলকিপারের কাছ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে রাখতে পারেননি সৌরভ। সেই সুযোগে তাঁর থেকে বল কেড়ে নেন ইস্টবেঙ্গলের আমন সিকে। সেই বল ধরেই গোল করে যান জেসিন টিকে । সেই সময় কোনও ডিফেন্ডারই ছিলেন না তাঁকে আটকানোর জন্য।

আরও পড়ুন- উইম্বলডনের নতুন রানি বার্বোরা ক্রেচিকোভা


Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...