Tuesday, June 23, 2026

ইসলামপুরে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা

Date:

Share post:

উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার ভর সন্ধ্যায় শুটআউট। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা বাপী রায়। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির এক স্বামী। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন তার এক সঙ্গীও।খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ইসলামপুরের মাদারিপুরে এলাকার উন্নয়ন নিয়ে পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি হোটেলে বৈঠক চলছিল। ঘন্টাখানেক চলার পর সেই বৈঠক শেষ হয়। হোটেল থেকে বের হওয়ার পরেই বাপী রায়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে নয় দশ জনের দুষ্কৃতীর দল। ঘটনার আকস্মিকতায় অনেকেই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। গুলিবিদ্ধ হন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বাপী রায় ও তাঁর সঙ্গী আরও এক তৃণমূল কর্মী।রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাপী রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান। গুরুতর আহত তৃণমূল কর্মীর অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন- তালা মেরেছিলেন শান্তনু, জিতেই বড়মার বন্ধ ঘর দখলমুক্ত মধুপর্ণার!

ভিন রাজ্যের দুষ্কৃতীরা এই অপরাধের সঙ্গে যুক্ত কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভবানী ভবনে বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন
কমিশনারেটের পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক
করেছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা
মনোজ ভার্মা।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...