Saturday, April 4, 2026

আজ উপনির্বাচনের ফল ঘোষণা, কড়া নিরাপত্তায় চার কেন্দ্রের ভোট গণনা শুরু

Date:

Share post:

বাংলার চার বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচনের ফল ঘোষণা (By election result)। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। গত বুধবার বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোটপর্ব মিটেছে। সবচেয়ে বেশি ভোট পড়ে রায়গঞ্জে। সেখানে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। এ ছাড়া, নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়ে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়ে ৬৮.৪৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছিল কলকাতার মানিকতলায় (৫৪.৯৮ শতাংশ)। এদিন শুরুতেই বিভিন্ন গণনাকেন্দ্রে চলছে পোস্টাল ব্যালটের ভোটগণনা। এর পর ইভিএমের (EVM) ভোট গোনা শুরু হবে বলে জানা যাচ্ছে। গণনাকেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর নাম কৃষ্ণ কল্যাণী। বিজেপি ওই কেন্দ্রে মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে। কংগ্রেস প্রার্থী করেছে মোহিত সেনগুপ্তকে। বাগদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরের সঙ্গে মূলত লড়াই বিজেপির বিনয়কুমার বিশ্বাসের। এই কেন্দ্রে বামেদের তরফে প্রার্থী দিয়েছে ফরোয়ার্ড ব্লক। লড়ছেন গৌরাদিত্য বিশ্বাস। রানাঘাট দক্ষিণে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলায় প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিয়েছে তৃণমূল। এ ছাড়া, ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে এবং সিপিএমের প্রার্থী রাজীব মজুমদার। এই কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী বলেন, ‘‘আমরা এখানে রেকর্ড ব্যবধানে জিততে চলেছি।”


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...