Friday, June 26, 2026

রাস্তা খুঁড়তেই মহিলার পচাগলা দেহ উদ্ধার! কাশী বোস লেনে চাঞ্চল্য

Date:

Share post:

রাস্তা খুঁড়তেই মিলল পচাগলা দেহ! শনিবার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার (North Kolkata) কাশী বোস লেনে (Kashi Bose Lane)। সূত্রের খবর, এদিন পুরসভার (KMC) তরফে বিধান সরণীতে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তখনই গর্ত খোঁড়ার সময়ে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় পুরকর্মীদের। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মহিলার (Woman) দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দিনকয়েক আগেই কাশী বোস লেনের মুখে ট্রাম লাইনের পাশে ক্ষুদিরাম কলেজের কাছেই পাইপ লাইনের কাজ শুরু হয়। আর শনিবার সকাল থেকেই এলাকায় পচা গন্ধ বেরোতে শুরু করে। তারপরই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মহিলার দেহ।

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার মুখে কিছু গোঁজা ছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। তবে মাঝবয়সী মৃতার নাম বা পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ আসার পরেই মাটি খুঁড়ে এক মাঝ বয়সী মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আচমকা এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন গুপ্তা। পুরসভার কর্মীরা জানিয়েছেন, শনিবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ কাশী বোস লেন এবং বিধান সরণির ক্রসিংয়ে রাস্তা খননের সময়ে পচাগলা দেহটি উদ্ধার হয়। ওই মহিলার পরনে ছিল টিশার্ট।

তবে উত্তর কলকাতার ব্যস্ততম এলাকায় কীভাবে ওই মহিলার দেহ এল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে দেহটি বেশি পুরনো নয় বলেই পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...