Monday, April 13, 2026

স্বস্তি নেই! জেলের বাইরেই ফের গ্রেফতার ইমরান-বুশরা

Date:

Share post:

স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। বেআইনি বিয়ে মামলায় শনিবার অব্যাহতি পেয়েই রবিবার ফের গ্রেফতার পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ও তাঁর স্ত্রী বুশরা বিবি। তোষাখানা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জেল থেকে বেরনোর মুখেই দম্পতিকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তথা ন্যাব। এদিন আদিয়ালা জেলের তিন নম্বর গেট দিয়ে বাইরে বেরনোর আগেই ইমরান ও বুশরাকে আটক করে করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়।২০২৩ সালের ৫ অগাস্ট তোষাখানা মামলায় গ্রেফতার হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan)। ১ লক্ষ টাকার জরিমানা ও কারাবাস হয় তাঁর। পাঁচবছর কোনও নির্বাচনেও লড়তে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়। এর মধ্যেই তিনি জড়িয়ে পড়েন বেআইনি বিয়ে মামলায়। নাম জড়ৃায় তাঁর বর্তমান স্ত্রী বুশরা বিবিরও। কিন্তু শনিবার সেই মামলায় অব্যাহতি পান খান দম্পতি। তাঁদের মুক্তি পাওয়া সম্ভাবনা দেখা যায়। কিন্তু এদিন জেল থেকে বেরোতেই ফের তাঁদের গ্রেফতার করে ন্যাব। ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না খান দম্পতি।

তবে, বুশরা বিবির গ্রেফতারিতে তীব্র প্রতিবাদ জানান বিরোধী নেতা ওমর আয়ুব খান। আদিয়ালা জেল প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।






Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...