Friday, June 19, 2026

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের, শেষ ম্যাচে হারালো ৪২ রানে

Date:

Share post:

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। এদিন ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচেও জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল। জিম্বাবোয়েকে হারায় ৪২ রানে। জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। শুরুতে ব্যাট করে ভারতীয় দল ১৬৮ রানের টার্গেট দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে ১২৫ রানেই। এই জয়ের ফলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় শুভমন গিলের দল।

ব্যাট করতে নেমে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভাল হয়নি। এক সময় মাত্র ৪০ রানে ৩ উইকেট হারিয়েছিল দল। এরপর সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ ৫৬ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনেন। সঞ্জু ৪৫ বলে ৫৮ রানের একটি ইনিংস খেলেন, তাঁর ইনিংসে ছিল ৪টি ছক্কা এবং ৩টি চার। রিয়ান করেন ২২ রান। শেষ দিকে ১২ বলে ২২ রান করেন শিবম দুবে।১২ রানে আউট হন যশস্বী জসওয়াল। ১৩ রান করেন শুভমন গিল। অন্যদিকে জিম্বাবোয়ের হয়ে ব্রেসিং মুজারাবানি দুর্দান্ত বোলিং করে ২ উইকেট নেন। ক্যাপ্টেন সিকান্দার রাজা, রিচার্ড নাগারভা এবং ব্রেন্ডন মাহুতা ১টি করে সাফল্য পান।

জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। মায়ার্স করেন ৩৪ রান। ২৭ রান করেন মারুমানি। ভারতীয় দলের হয়ে ফাস্ট বোলার মুকেশ কুমার বিধ্বংসী বোলিং করেন এবং ২২ রানে ৪ উইকেট তুলে নেন। তিনি ছাড়াও ২টি সাফল্য পেয়েছেন শিবম দুবে। ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে, অভিষেক শর্মা ও ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন- ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, চিকিৎসার জন্য দেওয়া হল ১ কোটি

 


Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...