Saturday, April 4, 2026

কমবে বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম, সোমেই উত্তরে হাওয়া বদলের ইঙ্গিত

Date:

Share post:

বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হলেও ভ্যাপসা গরম কিছুতেই পিছু ছাড়ছে না। যার জেরে রীতিমতো নাজেহাল শহরবাসী। তবে রবিবার দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। কিন্তু এদিন হাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে হাওয়া বদল হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে।
আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আগামী সাত থেকে দশ দিন কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে অসম-ঝাড়খণ্ড-গুজরাটে একটি ঘূর্ণাবর্ত অবস্থান রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি।

এই পরিস্থিতিতে বৃষ্টির দেখা পাওয়া যাবে না দক্ষিণবঙ্গে। যার জেরে সোমবার থেকে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...