Wednesday, June 24, 2026

জাতীয় সড়কে বেপরোয়া গতির জের! সাতসকালে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু দুই পথচারীর

Date:

Share post:

জাতীয় সড়কে (NH12) বেপরোয়া গতির জের! দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। রবিবার ভোরে নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) থানার ১২ নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাসস্ট্যান্ডের কাছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, রানাঘাট থেকে কৃষ্ণনগরমুখী একটি পিক আপ ভ্যান(Pick Up Van) বেপরোয়া গতিতে আসছিল। এরপর মর্নিং ওয়াক করতে আসা এক ব্যক্তি এবং বাসস্ট্যান্ডে অপেক্ষারত এক যাত্রীকে পিক আপ ভ্যানটি ধাক্কা দেয়। যদিও পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে এক ব্যক্তির নাম সুরজিৎ ঘোষ। তাঁর বাড়ি ফুলিয়া বুইচাঘোষ পাড়া এলাকায়। তবে অপর ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার ভোরে বাসের জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। অন্যদিকে, অপর ব্যক্তি মর্নিং ওয়াক করছিলেন। আচমকাই প্রবল গতিতে একটি পিক আপ ভ্যান আসে এবং ফুলিয়া বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তি এবং আরও একজনকে পিষে দিয়ে চলে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...