Wednesday, June 24, 2026

ফের খাস কলকাতায় উদ্ধার ঝুলন্ত দেহ! সাতসকালে লেক মলের সামনে চাঞ্চল্য

Date:

Share post:

ফের শহরে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে লেক মার্কেট (Lake Market) এলাকায়। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর পাঁচটা নাগাদ লেক মলের সামনের ফুটপাতে হোর্ডিংয়ের (Hoarding ) সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম বিশু হালদার(৪২)। পেশায় ফুল ব্যবসায়ী ওই ব্যক্তি দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, মৃত বিশু হালদারের ফুলের দোকান রয়েছে লেক মলের সামনেই। সূত্রের খবর, ভাইয়ের সঙ্গে একসঙ্গেই ব্যবসা চালাতেন‌। কিন্তু, বেশ কয়েকদিন ধরে ফুল ব্যবসায় মন্দা চলছিল, সে কারণেই সম্প্রতি কিছুদিন মন ভাল ছিল না মালিকের। মানসিক অবসাদ থেকে তিনি আত্মঘাতী হয়ে থাকতেন বলে মনে করা হচ্ছে। তবে ব্যবসায় মন্দার কারণে বিশু যে আত্মহত্যার পথ বেছে নেবেন তা ভাবতে পারছেন না বন্ধু-বান্ধব থেকে পরিজনেরা। আচমকা ব্যবসায়ীর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবারের সদস্যরাও। শোকের ছায়া লেক মার্কেটের ব্যবসায়িক মহলেও।

স্থানীয়দের মতে, দু’জনেই ফুলের ব্যবসা করেন। লেক মলের কাছেই দোকান ছিল। শনিবার রাত ১টা পর্যন্ত খাওয়া-দাওয়াও করেন তাঁরা। পুলিশও ছিল তখন এলাকায়। কিন্তু, এরমধ্যে কী থেকে কী হয়ে গেল বোঝা যাচ্ছে না। উল্লেখ্য, শনিবার বিকালে কাশী বোস লেনে রাস্তা খুঁড়তেই উদ্ধার হয়েছিল এক মহিলার পচা গলা দেহ। তা নিয়ে চাপানউতোর চলছেই। তার মধ্যেই ফের উদ্ধার দেহ ।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...