Saturday, June 20, 2026

কোপার ফাইনালে বিশেষ চমক, গান গাইবেন শাকিরা, ক্ষুব্ধ কলম্বিয়ার কোচ

Date:

Share post:

আগামিকাল কোপা আমেরিকার ফাইনাল। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা-কলম্বিয়া। সেই ম্যাচের মাঝে বিশেষ চমক। ফাইনালে পারফরম্যান্স করতে চলেছেন কলম্বিয়ার পপ গায়িকা শাকিরা। ফাইনালের বিরতিতে হবে এই অনুষ্ঠান। যার কারণে হাফ টাইমের সময়ে বিরতি দেওয়া হচ্ছে ২৫ মিনিট। বিরতির সময় থাকে ১৫ মিনিট। কিন্তু এই ফাইনালে বিরতি দেওয়া হচ্ছে ২৫ মিনিট।আর ফাইনালের বিরতির সময় বেশি দেওয়ায় ক্ষুব্ধ কলম্বিয়া কোচ নেস্টর লরেঞ্জো।

এই নিয়ে তিনি বলেন, “ কনসার্টের জন্য হাফটাইমের বিরতির সময় কেন বাড়িয়ে দেওয়া হল, সেটাই আমার বোধগম্য হচ্ছে না। যদিও ফুটবলাররা বেশি সময় বিশ্রাম পাছে, তবে অন্যদিকও রয়েছে। বিরতির সময়ে যে সময় পাওয়া যাচ্ছে, তাতে তাদের শরীর আর উষ্ণ থাকবে না। অন্যান্য ম্যাচে বিরতির সময় যেমন ১৫ মিনিট দেওয়া হয়, এক্ষেত্রেও সেই সময় বরাদ্দ করা হলে ভালো হত।” শাকিরার পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ হলেও পরে অবশ্য লরেঞ্জো বলেছেন, ”আমার মনে হয় সবাই এই শো উপভোগ করবেন।”

ফুটবল মহলে অত্যন্ত পরিচিতি কলম্বিয়ার পপ গায়িকা শাকিরা। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের জন্য তাঁর গাওয়া গান ‘ওয়াকা ওয়াকা’ বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়েছিল।পরে শাকিরার সঙ্গে বিয়ে হয় স্পেনের প্রাক্তন ফুটবলার জেরার্ড পিকের।

আরও পড়ুন- আজ উইম্বলডন ফাইনাল, মুখোমুখি জকোভিচ-আলকারেজ

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...