Saturday, June 20, 2026

সেনা-পুলিশের যৌথ অভিযানে হামলা, মনিপুরে মৃত ১ জওয়ান

Date:

Share post:

মনিপুরে অস্ত্রের প্রয়োগে ‘শান্তি’ প্রতিষ্ঠার চেষ্টায় প্রাণ দিতে হল এক জওয়ানকে। জনজাতি গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত মনিপুর নিয়ে প্রায় এক বছর চুপ করে থাকার পরে নতুন মন্ত্রিসভায় আলাদা গুরুত্ব পেয়েছে উত্তর পূর্বের উন্নয়ন। তবে এখনও পর্যন্ত কোনও বিজেপি নেতা মন্ত্রীকে এলাকায় ঢুকতে দেখা যায়নি। দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে মনিপুর নিয়ন্ত্রণের জেরে ফের অশান্ত হচ্ছে জিরিবামের মতো এলাকা।

বিবাদে রক্তপাত হওয়া দুই জনজাতি গোষ্ঠী – মেইতি বা কুকি, কারো সঙ্গেই তাঁদের সমস্যা বা দাবির বিষয়ে আলোচনার জায়গায় আসেনি মোদি সরকার। সম্প্রতি রাহুল গান্ধী মনিপুর সফরে গিয়ে দুই সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করেন। রাজ্যপালের সঙ্গে দেখা করেও শান্তি প্রক্রিয়া চালানো হয়। কিন্তু দেখা মেলেনি কোনও বিজেপি নেতার।

এরপরই শনিবার জিরিবাম এলাকায় ফের গুলি চলে। রবিবার সকালেই মনিপুর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী এলাকায় তল্লাশি ও গ্রেফতারিতে তৎপর হয়। মনবাং গ্রামের কাছে পৌঁছাতেই তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় অজ্ঞাত দুষ্কৃতিরা। অজয় কুমার ঝা নামে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। আহত হন জিরিবাম থানার এক এসআই সহ তিনজন পুলিশ কর্মী। যদিও পুলিশের দাবি, ওই সব এলাকা থেকে তাঁরা প্রচুর অত্যাধুনিক অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করেছেন।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...