Saturday, June 20, 2026

ভূমিকম্পে জেরবার উত্তরের পার্বত্য এলাকা, ধসে বন্ধ জাতীয় সড়ক

Date:

Share post:

রেমাল ঘূর্ণিঝড়ের সময় থেকেই প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরের পার্বত্য এলাকা। অবিরাম বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় একদিকে বন্যা পরিস্থিতির আশঙ্কার মাঝেই এবার ভূমিকম্পে জেরবার উত্তর সিকিম (landslide in North Sikkim)। বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মঙ্গন এলাকায় আচমকা কম্পনের কারণে দশ নাম্বার জাতীয় সড়কে ফের ধসে যায় রাস্তা। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তার মাঝে বড় বড় ফাটল দেখা দেওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর ভূমিকম্পের কারণে সিকিম সংলগ্ন বাংলা সীমান্তের ধারা এলাকায় জাতীয় সড়কও ধসে গিয়েছে। মঙ্গন জেলার নাগা (Naga)গ্রামের একাধিক জেলা ধসে চাপা পড়ে গেছে বলে খবর।

শুক্রবার বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রবিবার সকালে ফের ভারী বৃষ্টি শুরু হয়। এর ফলে ধস নামে রাস্তায়। মাটি নরম হয়ে যাওয়ার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। মঙ্গন থেকে নাগার সংযোগকারী রাস্তাতেও ধস নামায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক এখনো স্বাভাবিক হয়নি। গরু বাথান হয়ে লাভার লোলেগাঁও এর দিক দিয়ে সিকিম যেতে হচ্ছে। যদিও এই রাস্তায় বড় গাড়ি যেতে পারছে না। অন্যদিকে কালিম্পং থেকে দার্জিলিংয়ের যাওয়ার রাস্তা কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরলেও প্রশাসন এখনও গাড়ি চলাচলের অনুমতি দেয়নি।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...