Wednesday, June 24, 2026

‘আমেরিকানরা সবসময় একে অপরের বন্ধু’: ট্রাম্পের উপর হামলার ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার বার্তা বাইডেনের 

Date:

Share post:

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে তাঁর। দুর্ঘটনার পর প্রেসিডেন্ট নির্বাচনের (President Election) আগেই এমন হাড়হিম করা ঘটনায় তাঁকেই কাঠগড়ায় তুলছেন অনেকেই। এবার সেই ক্ষতে প্রলেপ দিতেই দেশবাসীকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। দেশবাসীর উদ্দেশে এক বার্তায় তিনি জানিয়েছেন, যতই মতবিরোধ থাকুক না কেন আমেরিকানরা সবসময় একে অপরের বন্ধু। তাই বুলেট নয় সমস্ত জবাব ব্যালটে দিন।

বাইডেন মনে করিয়ে দেন, এখন আমাদের শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, আমেরিকান হিসাবে আমরা একে অপরের বন্ধু, সহকর্মী। এরপরই বুলেট ছেড়ে ব্যালটে ভোটদানের পক্ষে জোর সওয়াল করেন বাইডেন। হিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে সংযত থাকতে অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, চলতি বছরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে গুলি মারার ঘটনায় রীতিমতো অশান্ত আমেরিকা। শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। প্রাক্তন প্রেসিডেন্টের ডান কান ছুঁয়ে সেই বুলেট বেরিয়ে যায়। বরাতজোরে প্রাণ বাঁচেন ডোনাল্ড ট্রাম্প।

যদিও রবিবার ট্রাম্পের উপর হামলার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাইডেন স্পষ্ট করে দেন, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই। কিন্তু রাজনৈতিক মহলের মতে, বাইডেনও ভালো মতো জানেন নির্বাচনের আগে কোনওরকম ভুল তাঁর জীবনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। সেকারণেই সন্দেহের তালিকাতে নাম উঠে আসতেই তড়িঘড়ি দেশবাসীকে শান্ত হওয়ার আর্জি জানালেন আমেরিকার প্রেসিডেন্ট।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...