Wednesday, June 24, 2026

রেললাইনের উপর ধ্বস, ফের বৃষ্টির লাল সতর্কতা পশ্চিমে

Date:

Share post:

রেললাইনের উপর পাহাড় ধ্বসে বন্ধ কোঙ্কন রেলওয়ের রেল চলাচল। প্রবল বৃষ্টিতে একদিকে যখন বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই, তখনই রত্নাগিরি সহ কোঙ্কন উপকূল এলাকার সঙ্গে রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল মুম্বইয়ের। অন্যদিকে সোমবার ফের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার ভোরে কোঙ্কন রেলওয়ের দিওয়াঙ্কবতি ও ভিনহেরে এলাকার মধ্যে পাহাড় ধ্বসে রেললাইনের উপরে পড়ে। পাহাড়ি দুর্গম এলাকা ও সিঙ্গল লাইন হওয়ায় পরিস্থিতি সামাল দিতে রেলের কর্মী ও যন্ত্রপাতি পৌঁছাতেই দীর্ঘ সময় লেগে যায়। সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় লোকমান্য তিলক ও তিরুবনন্তপুরমের মধ্যে চলা নেত্রাবতী এক্সপ্রেস ও লোকমান্য তিলকে থেকে ম্যাঙ্গালুরু এক্সপ্রেস। ঘুরিয়ে দেওয়া হয় পাঁচটি ট্রেনের গতিপথ। রুট ছোট করে দেওয়া হয় দুটি ট্রেনের।

একদিকে যখন এই ভূমিধ্বসের পরে রত্নগিরিতে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, সেখানে মুম্বই শহরে জারি হয়েছে হলুদ সতর্কতা। স্বাভাবিকের থেকে ২০ মিলিমিটার বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার মুম্বইতে যে প্রবল বৃষ্টি হয়েছিল এবং ভরা জোয়ারের যে প্রভাব পড়েছিল, তাতে সোমবারও অনেক এলাকা জলমগ্ন। তারওপর আরও বৃষ্টিতে বাড়ছে আতঙ্ক। তবে সোমবারের থেকে মঙ্গলবার মুম্বই শহরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলের জন্য জারি কমলা সতর্কতা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...