Thursday, March 19, 2026

চিকিৎসাক্ষেত্রে বাংলার মুকুটে নয়া পালক, এবার শিশুদের ডায়াবেটিক ক্লিনিককে জাতীয় স্বীকৃতি

Date:

Share post:

চিকিৎসাক্ষেত্রে বাংলার মুকুটে যোগ হল নয়া পালক। শিশুদের ডায়াবেটিস চিকিৎসায় গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা। বছর তিনেক আগে এসএসকেএম হাসপাতালে ছোটদের ডায়াবেটিস চিকিৎসায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া প্রকল্পকে এবার অনুসরণ করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

বেঙ্গল মডেলকে অনুসরণ করেই শিশুদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে কর্মসূচি চালু হবে কেন্দ্রীয় নন-কমিউনিকেবল ডিজিজ বা জুভেনাইল এনসিডি প্রকল্পে। তিন বছর আগে পাইলট প্রোজেক্ট হিসেবে এসএসকেএমেই প্রথম চালু হয়েছিল এই ক্লিনিক। পরেটা ধাপে ধাপে গোটা রাজ্যে ছড়িয়ে দেয় স্বাস্থ্য দফতর। বর্তমানে ছোটদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পরিষেবা মেলে কলকাতা-সহ বেশ কিছু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দারুণ সাফল্য মেলায় প্রকল্পটি এবার নজরে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এই বেঙ্গল মডেলকেই ধাপে ধাপে গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছে কেন্দ্র।

চলতি বছরই বাংলাকে অনুসরণ করে দেশ জুড়ে জুভেনাইল এনসিডি প্রকল্পে শুরু হবে বিভিন্ন কর্মসূচি। বড়দের পাশাপাশি এবার ছোটদের কথা ভেবে বিভিন্ন জেলা হাসপাতালে শুরু হবে এই প্রকল্প। উপকৃত হবে ডায়াবেটিসে আক্রান্ত ১৩ লক্ষেরও বেশি শিশু।

আরও পড়ুন- ভবানীপুরের যদুবাবুর বাজারে হানা টাস্ক ফোর্সের! দামের তালিকা টাঙানোর নির্দেশ

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...