Wednesday, June 24, 2026

আড়িয়াদহ কাণ্ডের জের, সংবাদ মাধ্যমের সামনে নেতাদের মন্তব্যে রাশ তৃণমূলের

Date:

Share post:

আড়িয়াদহে জয়ন্ত সিং কাণ্ডের দলের নির্দেশে বৈঠকে বসেছিলেন ওই এলাকার তৃণমূলের নেতৃত্ব। ছিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy), কামারহাটির বিধায়ক মদন মিত্র, পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা প্রমুখ। বৈঠকে শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, যা হওয়ার হয়েছে। এখন সবটা সংশোধন করে নিতে হবে। এখন থেকে এই ধরনের ইস্যুতে সংবাদ মাধ্যমের সামনে শুধুমাত্র বক্তব্য দেবেন সৌগত রায়।

সম্প্রতি আড়িয়াদহর ত্রাস জয়ন্ত সিংহের একের পর এক কু-কীর্তি সামনে এসেছে। দাপট, ফুলেফেঁপে ওঠা- সবকিছুই সামনে এসেছে। যদিও শুরু থেকেই জয়ন্তর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে এসেছেন সৌগত রায় (Sougata Roy) কিংবা মদন মিত্র। শুধু তাই নয়, পুলিশকে তাঁরা বলেছে, জয়েন্তের যাতে কঠোরতম শাস্তি হয়, তাই কড়া ধারা দিতে।

এদিন সৌগত রায় বলেন, ”দলের বিরুদ্ধে কেউ বাইরে কিছু বলবেন না। অতীতে কোনও কিছু ভুল হলে সংশোধন করা হবে। যা হয়েছে ভুল হয়েছে, সংশোধন করে নেব, আগামীতে হবে না।” তিনি আরও বলেন, ”গোপাল বলেছে, আমিও বলছি, জয়ন্ত সিংহ এত বড় বাড়ি করেছে, আমরা জানি না। আগে যখন মারধর করেছিল, তখন গ্রেফতার হয়েছিল, দেড়মাস কাস্টডিতে ছিল জয়ন্ত।” তৃণমূল সাংসদ বলেন, ‘পুলিশ যথেষ্ট কড়া ধারা দিয়েছিল জয়ন্তর বিরুদ্ধে। পুলিশকে বলেছি জয়ন্তকে কঠোরতম শাস্তির জন্য কড়া ধারা দিতে। তৃণমূল কংগ্রেস কোনও বড় প্রোমোটারের সঙ্গে সম্পর্ক রাখবে না ”

অন্যদিকে মদন মিত্র বলেছেন, “জয়ন্তের মতো গুণ্ডার জন্যই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটা ভোট করায় না। ভোট করায় দলের সাধারণ কর্মীরা” কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাও স্বীকার করেছেন যে, এত বড় বাড়ি কী করে বানাল সেই খবর তাঁদের কাছে ছিল না।

আরও পড়ুন: ভোটপর্ব মিটতেই রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হল রাজীব কুমারকে

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...