Sunday, June 21, 2026

৩০ স্কুল পড়ুয়াকে প্রকাশ্যে গুলি! কিমের দেশের ‘আজব’ শাসন

Date:

Share post:

ভারতের শহুরে স্কুল পড়ুয়ারা বিটিএস বা ব্ল্যাক পিঙ্কের নাম শুনলেই যেভাবে মজে যায়, উত্তর কোরিয়ার কোনও স্কুল পড়ুয়া সেভাবে এই ব্যান্ডগুলিকে নিয়ে আবেগ প্রকাশই করতে পারে না। আবেগ প্রকাশ তো দূরের কথা, নাম মুখে আনলেও মিলতে পারে কঠিন শাস্তি। সেই শাস্তি রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারা পর্যন্ত হতে পারে। এমনটাই সম্প্রতি প্রকাশ করেছে কিম জং আনের দেশের সংবাদমাধ্যমগুলি।

সংবাদ মাধ্যমের দাবি, দেশের অন্তত ৩০ জন স্কুল পড়ুয়াকে গুলি করে মারা হয়েছে নিষিদ্ধ দেশের বিনোদন দেখার জন্য। বহু পড়ুয়াকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে আগে। সেই সব নিষেধাজ্ঞা না মানার জন্য শেষে চরম শাস্তির পথে উত্তর কোরিয়ার স্বৈরতান্ত্রিক শাসক। তবে শুধুমাত্র স্কুল পড়ুয়া নয়, প্রাপ্ত বয়স্কদেরও প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় বিনোদনের ভিডিও বিক্রি করার জন্য, দাবি রাষ্ট্রসঙ্ঘের।

দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকার বিনোদনের কোনও ধরনের সম্প্রচার নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। এই ধরনের বিনোদন কিমের দেশে সম্প্রচারিতই হয় না। চোরা পথে পৌঁছায় সেই দেশে। ভারত তথা অন্যান্য সব দেশের স্কুল পড়ুয়াদের মতো স্বাভাবিকভাবেই এই সব দেশের চটকদারি বিনোদন মন টানে উত্তর কোরিয়ায় স্কুল পড়ুয়াদেরও। সেই দেশের ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এই ধরনের ভিডিও দেখার জন্য বেশ কিছু স্কুল পড়ুয়াকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি দিয়েছিল কিম প্রশাসন। সেই ভিডিও দেশে সম্প্রচার করা হয়েছিল অন্যদের মনে ভয় ধরাতে।

দমবন্ধ করা শাসন থেকে পালাতে কখনও আত্মহত্যা, কখনও দুর্গম পথে পালাতেও দেখা গিয়েছে উত্তর কোরিয়ার নাগরিকদের। সেই সব নজরে রেখে এবার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ‘নিষিদ্ধ’ ভিডিও থেকে দূরে রাখতে একেবারে মেরে ফেলার পথে কিম। এই সব উদাহরণ তুলে ধরে বিশেষত দক্ষিণ কোরিয়ার বিনোদন থেকে দূরে রাখতে চাইছেন স্বৈরাচারী কিম।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...