Sunday, June 21, 2026

চার বিধায়কের শপথ: রাজ্যপালের উপর চাপ বাড়ালেন স্পিকার বিমান

Date:

Share post:

অতীত থেকে শিক্ষা নিয়ে চার নব নির্বাচিত তৃণমূল বিধায়কের শপথগ্রহণের জন্য পদক্ষেপ নিয়ে ফেললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যপালকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়ে গিয়েছে বলে জানালেন তিনি। রাজ্যপালের উত্তরের অপেক্ষায় বিধানসভা। রাজ্যের পক্ষ থেকে শপথ গ্রহণের প্রথম পদক্ষেপ নিয়ে নেওয়ার পর এবার চাপে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বিধায়ক হিসাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণ নিয়ে নজরবিহীন নাটক দেখেছে গোটা রাজ্য। শেষ পর্যন্ত রাজ্য়পালের ছাড়পত্র পাওয়ার পরে প্রায় মাসখানেক দেরিতে শপথ নেন দুই তৃণমূল বিধায়ক। দুই বিধায়কের শপথ জটিলতার সময় তিনি নিজে শপথ গ্রহণের জন্য় উপস্থিত হননি। দীর্ঘদিন স্পিকারকেও অনুমতি দেননি। শেষ পর্যন্ত নিজের ইগো বজায় রেখে অহেতুক জটিলতা তৈরি করে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের অনুমতি দেন।

এবার রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যেই বিধানসভার পরিষদীয় মন্ত্রী রাজভবনে রাজ্যপালকে শপথ গ্রহণের খবর দিয়েছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যপালকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি যদি অনুমতি দেন শপথ গ্রহণের তবে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্যপালের উত্তরের উপরই এবার গোটা প্রক্রিয়া নির্ভর করছে। বর্তমানে বিধানসভার অধিবেশন চলছে। তাই রাজ্যপাল যত দ্রুত উত্তর দেবেন তত দ্রুত শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ করে নব নির্বাচিত বিধায়করা তাঁদের এলাকা উন্নয়নের কাজ শুরু করতে পারবেন।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...