Saturday, February 21, 2026

কাশ্মীরে শহিদ দার্জিলিংয়ের যুবক, স্যালুট কর্নেল বাবার

Date:

Share post:

বয়স মাত্র ২৭। বাবার অনুপ্রেরণায় ভারতীয় সেনায় যোগ। বংশে দ্বিতীয় সেনা আধিকারিক। কিন্তু এত তাড়াতাড়ি সেই প্রদীপ নিভে যাবে এমনটাও ভাবেনি শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার পরিবার। কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ব্রিজেশের শোকে স্তব্ধ দার্জিলিংয়ের লেবং। প্রাণবন্ত ব্রিজেশের জন্য শোক ভারতীয় সেনার সহকর্মীদের মধ্যেও।

দার্জিলিংয়ের লেবংয়ের গিংগ এলাকার বাসিন্দা ব্রিজেশ। বাবা কর্ণেল ভুবনেশ কে থাপার অনুপ্রেরণায় মাত্র পাঁচ বছর আগে সেনায় যোগ দিয়ে রাষ্ট্রীয় রাইফেলসে মোতায়েন হন। পরে গাড়োওয়াল রাইফেলসের অন্তর্ভুক্ত হন ব্রিজেশ। তবে একজন দক্ষ অফিসার হওয়ার পাশাপাশি সেনাবাহিনীর বিনোদনেও সক্রিয় ভূমিকা নিতেন ব্রিজেশ। একদিকে যেমন ক্যাপ্টেন হিসাবে সামনে দাঁড়িয়ে সেনাবাহিনীর নেতৃত্ব দিতেন, তেমনই গিটার হাতেও মন টানতেও ব্রিজেশের জুড়ি ছিল না।

ডোডায় সশস্ত্র জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিজের ব্যাটেলিয়ানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন ব্রিজেশ। পাহাড়ের এক মাথায় আটকে ফেলেন জঙ্গিদের। তবে শেষরক্ষা হয়নি। বাড়ির ছেলের এভাবে মৃত্যুতে চোখের জল বাঁধ মানছে না কাকা যোগেশ থাপার। প্রতিদিন কাশ্মীরে ভারতীয় সেনার জওয়ানদের মৃত্যু হচ্ছে। কবে থামবে এই মৃত্যু মিছিল, প্রশ্ন তাঁর।

তবে অন্য ধাতুতে গড়া শহিদ ব্রিজেশের বাবা কর্ণেল ভুবনেশ্বর। তাঁর কষ্ঠ হলেও অক্ষেপ নেই বলেই দাবি। যেভাবে ছোটবেলা থেকে নিজেকে দেশের জন্য তৈরি করেছিল ব্রিজেশ তাতে দেশের জন্য লড়াই করতে গিয়ে মৃত্যু তাঁর ছেলের জন্যও গর্বের, দাবি ভুবনেশের। বুধবার তাঁর দেহ বাগডোগরা বিমানবন্দর হয়ে দার্জিলিং পৌঁছাবে।

spot_img

Related articles

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...