Thursday, June 25, 2026

বর্ষা আসতেই তিস্তায় দেখা মিলছে সুস্বাদু বোরোলি মাছের

Date:

Share post:

তিস্তায় ফের ফিরল বোরোলি। বর্ষা এলেই তিস্তায় দেখা মেলে সুস্বাদু বোরোলি মাছের। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মাছ এই বোরোলি। মূলত তিন থেকে চার মাস এই মাছের দেখা মেলে। প্রত্যেক বছর তিস্তার বোরলি মাছের চাহিদা থাকে তুঙ্গে। এবছর জুন থেকেই বর্ষা প্রবেশ হয়েছে উত্তরবঙ্গে। তবে এক নাগাড়ে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে নেমে আসা বিপুল জলরাশির কারণে তিস্তার জল ঘোলা ফলে কমেছে বোরলির সংখ্যা। মাছের সংখ্যা কমলেও চাহিদা তুঙ্গে। স্বভাবিকভাবেই আকাশ ছোঁয়া বোরোলি মাছের দাম।
এবার বর্ষা প্রায় এক মাস আগে শুরু হয়েছে তিস্তার জল সমানে বাড়ছে গত একমাস। এখন জল কিছুটা কমতেই আবার জালে ধরা পড়ছে বোরোলি। আগেও দেখা গেছে তিস্তাপাড়ের বাসিন্দারা কিন্তু নদীতে জল বাড়লে খুশিই হয়। তার কারণ, মাছ আর ভেসে আসা গাছের সংখ্যা বেড়ে যায়। আর এবার তো টেমাই আর নানাধরনের জাল নিয়ে স্থানীয়রা রীতিমতো মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। কিছু জেলের কাছে তো প্রায় ছয় ইঞ্চি সাইজেরও বোরোলি দেখা গিয়েছে। তারা জানিয়েছেন, যে বোরোলি যত বড়, চর্বির আধিক্যের জন্য তার পেটের রঙ তত হলুদ। ভাজা, পাতলা ঝোল আর সরষে বোরোলি তো অসাধারণ।

 

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...