Friday, April 3, 2026

ইউটিউব দেখে বোমা তৈরি! তারপর যা ঘটল জয়নগরের তরুণের সঙ্গে…

Date:

Share post:

ইউটিউব দেখে বোমা বানিয়ে ফেলেছিল বছর আঠারোর এক তরুণ! আরও সেই “কৃতিত্বের” পুরস্কার স্বরূপ শ্রীঘরে ঠাঁই হল তার। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগর (Jaynagar) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায়। ধৃত তরুণের নাম প্রবীর চট্টোপাধ্যায়। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা বানানোর বিভিন্ন উপকরণ। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

জানা গিয়েছে, প্রবীর দিনভর মোবাইলেই বুঁদ থাকতো। ঘর বন্ধ করে শুধু মোবাইল ঘাঁটত। বাড়ির কেউ ঘরে ঢুকলেই বিরক্তি প্রকাশ করত প্রবীর। যেন বিরাট কোনও কাজে তার মনোবল নষ্ট হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় প্রবীর বলেছে, সম্প্রতি এলাকার কিছু যুবকের সঙ্গে তার ঝামেলা হয়। তাদের জব্দ করার জন্য বোমা বানানোর উদ্যোগ নেয় সে। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল শেখা থেকে, প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে। তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। মাঝরাতে এই বিস্ফোরণের ঘটায় সে।আচমকা এই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছ জয়নগর থানার পুলিশ। অভিযুক্ত কোথা থেকে বোমা তৈরির মশলা ও সরঞ্জাম যোগাড় করল, তাও খতিয়ে দেখছে জয়নগর (Jaynagar) থানার পুলিশ।

আরও পড়ুন: বেসরকারি নার্সিং স্কুলের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ, উত্তেজনা গড়িয়ায়

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...