Friday, April 3, 2026

৪২ হাজার চাকরির নিয়োগের তালিকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার

Date:

Share post:

আদালতে এখনও ঝুলে রয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভাগ্য ৷ তাঁদের চাকরি নিয়ে প্রবল অনিশ্চয়তার মধ্যেই টেটের ৪২ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা ৪২ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই মর্মে বিশেষ নির্দেশেও দেন বিচারপতি৷ তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগের প্যানেল আদালতে জমা দিতে হবে। আগামী ৩০ জুলাই ফের মামলাটি শুনবে আদালত।২০১৪ সালে নেওয়া টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ৪২ হাজার শূন্যপদে নিয়োগ করা হয়েছিল ৷ কিন্তু ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে মামলা করেন চাকরিপ্রার্থীদের একাংশ।

এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা জানতে চান, ‘‘ওই ৪২ হাজার নিয়োগের তালিকা কোথায়? কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন?’’ জবাবে মামলাকারীর যুক্তি শোনার পর তাঁর পর্যবেক্ষণ, ‘‘প্যানেল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন, তা প্যানেল থেকেই জানা সম্ভব।’’ এর পরেই বিচারপতি নির্দেশ দেন, ‘‘নিয়োগ যখন হয়েছে, প্যানেল তো থাকবেই। সেই প্যানেলই আদালত দেখতে চায়।’’ এখন দেখার আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতি কী নির্দেশ দেন। তার আগে অবশ্য ২০১৪ সালের টেটের ৪২ হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতে জমা দিতে হবে পর্ষদকে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...