Friday, June 26, 2026

গভীর খাদে পড়ল গাড়ি, কাশ্মীরে মৃত ৩

Date:

Share post:

কাশ্মীরে জোজিলা পাসের কাছে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল অন্তত তিনজনের। গুরুতর আহত একজন। মৃতরা সবাই ব্যাঙ্গালুরুর বাসিন্দা বলে দাবি পুলিশের। ঘটনার পরই বিপর্যয় মোকাবিলা দফতর, ভারতীয় সেনা থেকে পুলিশ আইটিবিপি হাত লাগায় উদ্ধারকাজে। উদ্ধার করা হয় মৃতদেহগুলি।

কাশ্মীরের গান্ডেরওয়াল জেলায় পানিমাথায় জোজিলা পাসের কাছে খাদের ধারের রাস্তায় চাকা পিছলে একটি পর্যটকদের বড় গাড়ি পড়ে যায় খাদে। গাড়িতে কতজন ছিল তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। তবে মৃতদেহ উদ্ধার করে তাদের পরিচয় জানা গিয়েছে। চম্পক দাস (৬৭), তন্দ্রা দাস (৪৪) ও মোনালিসা দাসের (৪১) মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। সেই সঙ্গে আহত আদ্রিতা খান (৮)কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...