Sunday, May 31, 2026

আইপিএলের মাঝেই বিসিসিআইকে নোটিশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

বিসিসিআইকে(BCCI) নোটিশ দিল্লি হাই কোর্টের(Delhi High Court)। আইপিএলে(IPL) ব্যাবহৃত রোবোট কুকুরের নাম নিয়ে  এবার সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারের আইপিএলেই(IPL) বিসিসিআই(BCCI) এক অভিনব উদ্যোগ নিয়েছে। বল মাঠে নিয়ে আসছে এআই কুকুর চম্পক(Champak)। আর এই নামেই যত সমস্যা। চম্পক(Champak) নামে ছোটদের একটি ম্যাগাজিন রয়েছে। সেই নামেই কেন রোবো কুকুরের নাম দেওয়া হয়েছে, তা নিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই ম্যাগাজিন সংস্থা।

বুধবারই দিল্লি হাই কোর্টের(Delhi High Court) তরফে বিসিসিআইয়ের কাছে নোটিশ পাঠানো হয়েছে। কার্যত বিসিসিআইয়ের বিরুদ্ধে নিয়ম উলঙ্ঘনের অভিযোগই এনেছে এই ম্যাগাজিন সংস্থা। এই নিয়েই বিসিসিআইের(BCCI) কাছে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাই কোর্ট। কেন এমনটা করা হয়েছে সেই কথাই জানতে চাওয়া হয়েছে দিল্ল হাই কোর্টের তরফে।

আগামী চার সপ্তাহের মধ্যে বিসিসিআইয়ের কাছ থেকে উত্তর চাওয়া হয়েছে। আগামী ৯ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট। ম্যাগাজিন সংস্থার দাবী এই নাম তাদের ট্রেডমার্ক। কেন সেই একই নাম বিসিসিআই ব্যাবহার করছে। নোটিশ পেলেও এই নিয়ে অবশ্য বিসিসিআইের তরফে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেনি। এবার বিসিসিআই কী জবাব দেয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...