Sunday, May 17, 2026

রিয়ালে যোগ এমবাপের, মনে করালেন স্বপ্নের নায়ক রোনাল্ডোকে

Date:

Share post:

মঙ্গলবার সরকারিভাবে রিয়াল মাদ্রিদে আত্মপ্রকাশ ঘটল কিলিয়ান এমবাপের। এদিন স্টেডিয়াম স্যান্তিয়াগো বের্নাবেউতে ৮৫ হাজার সমর্থকের সামনে রিয়াল ফুটবলার হিসাবে আত্মপ্রকাশ করেন ফরাসি ফুটবলার। আর আত্মপ্রকাশের দিন নিজের স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা মনে করালেন এমবাপে। “উন.. দোস.. ত্রেস.. হালা মাদ্রিদ!” এদিন সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামের সমর্থকদের সামনে এমনভাবেই শুরু করেন কিলিয়ান। এই স্লোগান আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে রোনাল্ডোর রিয়াল জামানায়। ২০০৯ সালে ঠিক এই স্টেডিয়ামেই ৮৫ হাজার সমর্থকের সামনে ঠিক ৯ নম্বর জার্সি পরে এই স্লোগান দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে ৫ বছরের চুক্তিতে যোগ দিলেন কিলিয়ান। এদিন রিয়ালের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, প্রথমে তিনি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিন পেরেজের সঙ্গে সাক্ষাৎ করে চুক্তিপত্রে সই করেন। এরপর ঘুরে দেখেন রিয়াল মাদ্রিদের মিউজিয়াম। ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এমবাপ্পে কে দেখান পেরেজ। সেখান থেকে রিয়াল মাদ্রিদের ৯ নম্বর জার্সি পরে সোজা চলে আসেন বার্নাব্যুয়ের মাঠে। যেখানে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।

এমবাপে মাঠে ঢুকতেই দাঁড়িয়ে পড়েন সমর্থকেরা। নিজের বক্তব্য বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এমবাপ্পে বলেন, ” আমি আমার মায়ের চোখে জল দেখতে পাচ্ছি। এই দিনটা আমার জন্য অবিস্মরণীয়। ফ্লোরেন্টিন পেরেজকে আমি ধন্যবাদ জানাতে চাই। রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব। আমি জিততে চাই। আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই। হালা মাদ্রিদ। আমি সুখী, আমি সত্যিই সুখী। এখানে আসতে পেরে অবাস্তব মনে হচ্ছে। আমি বহু বছর রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি। আর আজ সেই স্বপ্ন এখন সত্যি।“

পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিলেন এমবাপে। পিএসজির হয়ে ৬ বার লিগ ওয়ান জিতেছেন এমবাপে। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছেন।

আরও পড়ুন- বিশেষভাবে সক্ষমদের অপমান, হরভজন-যুবরাজদের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ


Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...