Saturday, June 27, 2026

রদবদল, শ্রম দফতরে নয়া সচিব হলেন অবনীন্দ্র সিং

Date:

Share post:

শ্রম দফতরের নতুন সচিব হলেন অবনীন্দ্র সিং। তিনি শ্রম দফতরের পাশাপাশি বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দায়িত্বও সামলাবেন। এখনকার শ্রম সচিব বরুণ রায় অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব হলেন।

নতুন পরিবেশ সচিব হচ্ছেন আইপিএস রাজেশ কুমার। তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিবের পদও সামলাবেন। এখনকার পরিবেশ সচিব রোশনি সেন মৎস্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের পাশাপাশি পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং এমডি পদের দায়িত্ব সামলাবেন। ছোটেন লামা আদিবাসী উন্নয়ন দফতরের পাশাপাশি এখন থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিবের দায়িত্বেও থাকবেন। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের নতুন সচিব হলেন জগদীশপ্রসাদ মিনা। এই দফতরের পাশাপাশি তিনি সংশোধনাগার দফতর এবং প্রেসিডেন্সি ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দায়িত্বও সামলাবেন। ‌কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের এখনকার সচিব প্রভাত কুমার মিশ্র সেচ দফতর দেখবেন। ‌‌সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের নতুন সচিব হলেন গুলাম আলি আনসারি। মালদা ডিভিশনের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও তিনি সামলাবেন।

আরও পড়ুন- জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: পরীক্ষা ১৮ অগাস্ট, আবেদনের শেষ তারিখ কবে?

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...